নোয়াখালীর সেনবাগে ৪ কেজি গাঁজাসহ মাদক কারাবারি আটক

নোয়াখালীর সেনবাগে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারাবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো: বেলাল হোসেন ওরফে লাল বেলাল (৪৮) উপজেলার বরেকোট গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। সে এলাকায় চিহ্নিত মাদক কারাবারি হিসেবে পরিচিত। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নোয়াখালীর সেনবাগে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারাবারিকে আটকের বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে আটক দেখিয়ে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

