মানিকগঞ্জে ২ শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক আটক

মানিকগঞ্জে ২ শিশুকে ধর্ষণচেষ্টায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত কায়ুম দেওয়ান (২০) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামের মৃত মো: রজ্জব দেওয়ানের ছেলে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবেল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ৫ ও ৬ বছরের ওই ২ শিশু তাদের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় কায়ুম এসে ২ শিশুকে বড়ই খাওয়ানোর কথা বলে বাড়ির সামনের চকের ভুট্টার খেতের ভিতরে নিয়ে যায়।
সেখানেই তাদেরকে ধর্ষণের চেষ্টা করে। সেই সময় শিশুদের চিৎকারে কায়ুম সেখান থেকে পালিয়ে যায়। শিশুরা তাদের পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। পরে সেদিন রাতেই ১১টার দিকে সদর থানার পুলিশ কায়ুমকে আটক করে।
মানিকগঞ্জে ২ শিশুকে ধর্ষণচেষ্টার বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিল হোসেন জানান, নির্যাতিত শিশুদের মধ্যে ১ জনের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত কায়ুম দেওয়ানকে কোর্টে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

