এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এবারের পরীক্ষায় প্রশ্নফাঁস বা অন্য কোনো অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি থাকবে। কোনোভাবে পরীক্ষা ব্যাহত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খাতা মূল্যায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার মানবিক নম্বর দেওয়ার কোনো নির্দেশনা নেই। শিক্ষার্থীদের উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। এতে ফলাফল আরও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, আনন্দমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

বগুড়ায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

