ডাকসু নেতা মোসাদ্দেকের ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর এক নেতাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীরা তাকে হেনস্তা করেছেন এবং ‘দাঁত ফেলে দেওয়ার’ মতো হুমকি দিয়েছেন।
মুসাদ্দিক জানান, দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাওয়ার সময় আলাউদ্দিনসহ কয়েকজন তার পথ আটকে দাঁড়ান। তিনি প্রথমে বিষয়টি জানতে চাইলে, তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং ‘তোর দাঁত থাকবে না’—এমন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে আলাউদ্দিন তাকে মারধরের চেষ্টা করেন। তবে উপস্থিত অন্যরা তাকে সরিয়ে নিলেও তিনি বারবার তেড়ে আসেন এবং চলে যাওয়ার সময়ও হুমকি দিয়ে যান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন। তার দাবি, তিনি কেবল নিজের বিরুদ্ধে ছড়ানো কথার জবাব জানতে চেয়েছেন। তিনি বলেন, ‘আমার নামে যে মিথ্যা কথা ছড়ানো হয়েছে, তার ব্যাখ্যা চেয়েছি। এটা কি অন্যায়?’
প্রসঙ্গত, আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন কারণে পড়াশোনায় বিরতি দিয়ে পরে একাধিকবার পুনরায় ভর্তি হয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিক বললেন ‘বেঁচে আছি’

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বগুড়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিসি কার্যালয়ে অবস্থান

এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় কেন্দ্রে পৌঁছে দিলেন কুসিক প্রশাসক

বন্যা ও দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

