সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষার হলে বসে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছেন নীলফামারীর সৈয়দপুরের শিক্ষার্থী আন্নাবিউল উম্মি। সকালে হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক অসুস্থতা সত্ত্বেও দুপুরে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়ে তিনি অনেকের প্রশংসা কুড়িয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নেন উম্মি। তিনি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার বাসিন্দা আজাহার আলীর মেয়ে এবং কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রসবব্যথা শুরু হলে স্বজনরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থা স্বাভাবিক হলে পরীক্ষায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন উম্মি। পরে কেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলে তাঁর পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।

পরে দুপুরে শারীরিক ক্লান্তি নিয়েই সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষা শেষে কেন্দ্র কর্তৃপক্ষ নবজাতক শিশুর জন্য শুভেচ্ছাস্বরূপ উপহার প্রদান করে।
পরীক্ষার্থী আন্নাবিউল উম্মি বলেন, "অনেক কষ্ট হচ্ছিল। তারপরও এক বছরের প্রস্তুতি যেন বৃথা না যায়, সে কারণেই পরীক্ষা দিতে এসেছি।" তিনি সবার কাছে নিজের এবং নবজাতক সন্তানের জন্য দোয়া কামনা করেন।
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শাহীদ শাহাব বলেন, পরীক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়টি জানার পর নিয়ম অনুযায়ী তাঁকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষা শেষে নবজাতকের জন্য কেন্দ্রের পক্ষ থেকে একটি ছোট উপহারও দেওয়া হয়েছে।
উম্মির এই দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তাঁর এই প্রচেষ্টাকে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

