ডিপজলের বড় ভাই ‘বাদশা’ মারা গেছেন

ডিপজলের বড় ভাই ‘বাদশা’ আর নেই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ-সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তার বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন ওরফে বাদশা শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক, পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৪ জুন) হাসপাতালে ভর্তি হন ডিপজলের বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাৎ। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন হাসপাতালের চিকিৎসকরা।
বড় ভাইয়ের সুস্থতা কামনার জন্য সবার কাছে ফেসবুকে দোয়াও চেয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু শেষ পর্যন্ত মায়ার বন্ধন ছিন্ন করে শনিবার দুপুরে পরপারে পাড়ি জমান হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি। শোকাহত পরিবার, শুভাকাঙ্ক্ষি ও ভক্তরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

