‘মানবতার ফেরিওয়ালা’ ফিরোজ হাসানের মা মারা গেছেন

‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত দেশের জনপ্রিয় মুখ ফিরোজ হাসানের মা মারা গেছেন। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফিরোজ হাসান নিজেই। সোমবার (০১ জুলাই) দুপুরে ফেসবুকে এ দুঃসংবাদ দিয়েছেন তিনি। স্ট্যাটাসে ফিরোজ লিখেছেন, ‘মা আমার চিরবিদায় নিয়ে চলে গেলো।’
জানা যায়, শনিবার (২২ জুন) মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ফিরোজ হাসানের মা। মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তার মা’কে।

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তার মায়ের মেজর অপারেশন করেন। এরপর আইসিইউতেই ছিলেন ফিরোজের মা। প্রায় ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভ্রমণ পিপাসু ফিরোজ হাসান মোটরসাইকেল করে ঘুরে বেড়াতে খুব ভালোবাসেন। আর সেই ঘোরাফেরার ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড দিয়ে নেটিজেনদের কাছে বেশ পরিচিত হয়ে ওঠেন।
এরপর ভ্রমণের সময় অসহায় বিভিন্ন মানুষদের সহায়তা করার ভিডিও আপলোড দিতে শুরু করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয় পেজের নাম ‘ফ্রি মোশন’। তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ নামেই পরিচিত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

