সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে খুঁজছেন হামলার শিকার হিরো আলম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে খুঁজছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার দাবি, গত বছর এ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নির্দেশেই তিনি হামলার শিকার হয়েছিলেন।
গত ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হন এ আরাফাত। তার নির্দেশেই হিরো আলম ভোটের সময় ভোটকেন্দ্রে ঢুকতে পারেননি। বরং দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে পিটিয়েছেন।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে হিরো আলম জানান, আপনারা দেখেছেন, আমি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম।

সেখানে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নির্দেশে বেশ কয়েকজন লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। সেখানকার দায়িত্বরত পুলিশ সদস্যরাও আমার পাশে দাঁড়ায়নি। সে সময় কোনোমতে বেঁচে ফিরেছিলাম। আমি আজও তার বিচার পাইনি।
হিরো আলম আরো জানান, আমি এখনো আরাফাতকে খুঁজছি। সে আমার জেতা আসন ছিনতাই করেছে। তাকে পেলেই আমি তার বিরুদ্ধে মামলা করবো।
প্রসঙ্গত, গত ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
তিনি সর্বমোট ভোট পেয়েছিলেন পাঁচ হাজার ৬০৯। আরেকদিকে, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী হয়ে মোহাম্মদ এ আরাফাত পেয়েছিলেন ২৮ হাজার ৮১৬ ভোট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

