অভিযোগ নিয়ে থানায় গেলেন অপু বিশ্বাস

এবার অভিযোগ নিয়ে থানায় গেলেন অপু বিশ্বাস। অরুচিকর, বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এ চিত্রনায়িকা। বৃহস্পতিবার (০৯ মে) রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপু।
জিডিতে অপু বিশ্বাস বলেন, বেশ কিছুদিন যাবৎ ৩৪ জন ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এরকম অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে আমি মনে করছি।
বৃহস্পতিবার রাতে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা অপু বিশ্বাসের জিডির বিষয়টি নিশ্চিত জানান, এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, বুবলি ফ্যান, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা, সীমান্ত ও রাইদ রবিসহ ৩৪টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু বিশ্বাস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

