চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি আলোচিত অভিনেতা জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদের সদস্যপদ বাতিল করা হয়েছিল। এবার নতুন কমিটি এসে অভিনেতা জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মে) এক সংবাদ সম্মেলনে কমিটির সহ-সভাপতি ডিএ তায়েব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দিয়েছিল তার যথাযথ কারণ ব্যাখ্যা দিয়েছে। তা খতিয়ে দেখার পর জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে জায়েদ খান বলেন, সত্যের জয় সবসময় হয়। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছে। সে অবৈধভাবে আমার শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। নতুন কমিটি আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি ব্যাখ্যা দিয়েছি। এর পরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, গত (১৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী হন মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস এক পর নির্বচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ-সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

