ডিভোর্স অ্যানিভার্সারি পালন করছেন পরীমণি

চিত্রনায়ক শরিফুল রাজের সাথে বিবাহ বিচ্ছেদের ১ বছরপূর্তিতে ডিভোর্স অ্যানিভার্সারি পালন করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সেই সাথে শুকরিয়া আদায় করেছেন তিনি। রাজকে ভুল মানুষ আখ্যা দিয়ে জানান, আমাদের কারোর জীবনে আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই।
গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি।
পরীমণি নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, আজ এখন যখন আমি নিজের দিকে তাকাই, আমি একজন পরিপূর্ণ সুখী মানুষকে দেখতে পাই। এ জীবনে কষ্ট থাকুক, সেটা শুধু বড় হওয়ার কষ্ট। আর আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট আমি আর নিজেকে পেতে দেবো না। এই তো কেমন হেসে-খেলে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিকজোড়, আমরা একদিন সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।
তিনি আরো লেখেন, আজ থেকে ১ বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষটিকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা।
কিন্তু দেখ, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো করে ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুটির কোনো অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের। শুকরিয়া আমারা অনেক ভালো আছি বলে লিখেছেন পরীমণী। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

