নিপুণের রিটে ডিপজলের শিল্পী সমিতির দায়িত্ব পালনে স্থগিতাদেশ

চলচ্চিত্র শিল্পী সমিতির নিপুণের রিটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে স্থগিত আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগে এবারের নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট এই আদেশ দেন।
এর আগে (১৫ মে) বুধবার নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় একটি রিট আবেদন করেন। রিটে শিল্পী সমিতর নির্বাচনে অনিয়ম ও ভোটর কারচুপির অভিযোগ এনে
এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দাবি করা হয়, যা আদালতে আজ মঞ্জুর হয়।
উল্লেখ্য, গত (১৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী হন মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনে সভাপতি মিশা সওদাগর মোট ভোট পান ২৬৫টি। অন্যদিকে মাহমুদ কলি ১৭০টি ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজল ভোট পান ২২৫টি। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিলুপ্তির পথে আড়াইশ বছরের সার্কাস শিল্প! কেন ধুঁকছে বাংলার এই আদি লোকজ ঐতিহ্য?

