ট্রাইব্যুনাল চলাকালীন নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
শনিবার (১০ মে) রাতে রাজধানীর উপকণ্ঠে অবস্থিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস নিজে।
রাত ১১টার দিকে যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের লিখিত সিদ্ধান্ত পাঠ করে শোনান।
সিদ্ধান্তে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এমন বিধান যুক্ত করা হয়েছে যাতে কোনো রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট গোষ্ঠীকে ট্রাইব্যুনাল শাস্তি প্রদান করতে পারে।
নিষিদ্ধের কারণ হিসেবে যেসব দিক তুলে ধরা হয়েছে, বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ মামলাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা, দেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা, বাদী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিতকরণ।
এই সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড, সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত। পরবর্তী কর্মদিবসে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে।
এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

