গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

বিশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় আবারও রক্তাক্ত হলো ফিলিস্তিন। শুক্রবার (১৮ এপ্রিল) সারাদিন ধরে চলা বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে অধিকাংশই নারী ও শিশু।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল ভোর থেকে রাত পর্যন্ত গাজার মধ্য, উত্তর এবং দক্ষিণাঞ্চলে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। গাজা সিটি ও উত্তর গাজার আবাসিক এলাকাগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দেশটির দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় অস্থায়ী ঘাঁটি স্থাপন করে সেখান থেকেই এই ভয়াবহ হামলা পরিচালনা করেছে বলে জানা যায়।

জানা গেছে, এই সর্বশেষ হামলার পর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মাত্র দেড় বছরে ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু, যা মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র স্পষ্ট করে।

হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, “জিম্মিদের মুক্তি এবং হামাসের পরাজয়, এই দুই লক্ষ্যেই এগিয়ে চলেছে চূড়ান্ত বিজয়ের পথে ইসরায়েল।”

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্রমাগত ইসরায়েলের এই ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে আসছে নিহত এবং আহতদের মধ্যে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক থাকায় ইসরায়েলের এই ধরনের হামলার নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘসহ বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন।

গাজায় দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে মানবিক সংকট। খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসা সেবার মারাত্মক সংকট দেখা দিয়েছে। এরই মাঝে নিয়মিত বোমাবর্ষণ যেন গাজার নিরীহ মানুষকে পরিণত করছে জীবন্ত মৃত্যুপুরীর বাসিন্দায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...