পাকিস্তানে ট্রেনে হামলা: ১৫৫ যাত্রী উদ্ধার, ২৭ জঙ্গি নিহত

বিশেষ সংবাদ

পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি ১৫৫ যাত্রীকে দেশটির সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছে। এ সময় সন্ত্রাসী গোষ্ঠীর ২৭ জঙ্গি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বেলুচিস্তানে দেশটির জাফর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন অপহরণ করে একদল সন্ত্রাসী। ওই সময় সন্ত্রাসীরা পুরো ট্রেনের সকল যাত্রীকে জিম্মি করে। পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী একটি ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৫ যাত্রী উদ্ধার ও ২৭ হামলাকারী নিহত হয়েছেন।

অন্যদিকে, ওই সন্ত্রাসী গোষ্ঠীটির নাম বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বলে পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ট্রেনটিতে মোট ৯টি বগি রয়েছে। যাতে ৪০০ জনের বেশি যাত্রী ছিল। দেশেটির কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে সশস্ত্র গোষ্ঠীটি ট্রেনটিকে লক্ষ্য করে হামলা চালায়।

রেলওয়ে কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, জাফর এক্সপ্রেস থেকে উদ্ধারকৃতদের মধ্যে ৫৭ জন যাত্রীকে সুস্থ অবস্থায় আজ বুধবার ভোরে কোয়েটায় পাঠানো হয়েছে। এরমধ্যে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি যাত্রীরা স্থানীয় মাচে শহরে রয়ে গেছেন।

নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা জানিয়েছে, সন্ত্রাসীরা লোকোমোটিভে গুলি চালিয়েছে। এতে ট্রেনের চালক আহত হন। ট্রেনটি একটি সুড়ঙ্গের ঠিক আগে থেমে যায়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের একটি দুর্গম, পর্বতাঞ্চলীয় এলাকায় ট্রেনটির দখল নেয় তারা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...