সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বিশেষ সংবাদ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাছেনুর রহমান (২৪) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাছেনুর নিজ জমিতে ঘাস কাটছিলেন। এমন সময় বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে লাঠি ও বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়। পরে টেনেহেঁচড়ে তাকে ভারতে নিয়ে যায় বিএসএফ।

দীর্ঘক্ষণ পরও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, “বিষয়টি জানার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পক্ষ জানায়, হাছেনুর বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে মানবাধিকার সংস্থাগুলো সীমান্তে এ ধরনের গুলি বর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এ বিষয়ে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, “সীমান্তে নিরীহ কৃষকদের উপর বারবার এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত হাছেনুরকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাই এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।”

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় ঘাস কাটা বা কৃষিকাজ করতে গিয়ে প্রায়শই স্থানীয়রা বিএসএফের গুলির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...