মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক হামলা চালালো হুতি গোষ্ঠী

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর এসকর্টিং যুদ্ধজাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। বুধবার (২ এপ্রিল) ভোরে উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে এই হামলার ঘটনা ঘটে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে। এটি গত ২৪ ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো তৃতীয় হামলা।

তিনি আরও বলেন, ‘ঘোষিত অভিযানের এলাকায় মার্কিন শত্রু যুদ্ধজাহাজ লক্ষ্য করে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।’

ইয়াহিয়া সারি জানান, লোহিত সাগরে ইসরাইলি জাহাজ চলাচল নিষিদ্ধ করাসহ ইসরাইলের বিরুদ্ধে হুতিদের সামরিক অভিযান চলবে। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে, মার্কিন সেনাবাহিনী বা পেন্টাগন এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল), হুতি গোষ্ঠী জানায়, পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদাহ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইয়েমেনজুড়ে মার্কিন বিমান হামলায় ৬২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই হামলা আরও সংঘাত উসকে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয়...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...