বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি স্থগিত করল ইরান

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ইরানের সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হয়ে মৃত্যুদণ্ড পাওয়া তরুণ এরফান সোলতানির ফাঁসি স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তার পরিবারের সদস্য এবং নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও–এর বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

২৬ বছর বয়সী এরফান সোলতানি পেশায় একজন ব্যবসায়ী। রাজধানী তেহরানের শহরতলির কারাজ এলাকায় তার বাসা। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র তিন দিনের মধ্যেই সংক্ষিপ্ত বিচার শেষে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়।

- Advertisement -

বিচারপ্রক্রিয়া ঘিরে শুরু থেকেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। আদালতে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এমনকি তার বোন—যিনি একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী—তাকেও আদালতে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকরের দিন নির্ধারিত ছিল বুধবার (১৪ জানুয়ারি)।

এই প্রেক্ষাপটে সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, “খবর পেয়েছি সোলতানির দণ্ড কার্যকর হয়নি। তবে তার দণ্ড এখনো বাতিলও হয়নি। আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি।”

- Advertisement -

এরপরই মানবাধিকার সংস্থা হেনগাও পৃথক এক প্রতিবেদনে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।

ঘটনার আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে আমরা এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।”
তার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এরফান সোলতানির ফাঁসি স্থগিতের খবর প্রকাশ্যে আসে।

- Advertisement -

ইরানে সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। যদিও সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত হলেও তা বাতিল হয়নি, ফলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার মহলের নজরে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের শ্রীরামপুর এলাকার...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে...