ট্রাম্পের হুমকির পরই সমুদ্রের নিচে মিসাইল ভাণ্ডার দেখাল ইরান

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই সমুদ্রের গভীরে নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই সুড়ঙ্গের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়, যেখানে শত শত ক্রুজ মিসাইল হামলার জন্য প্রস্তুত অবস্থায় দেখা গেছে।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরিকে সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায়। তিনি সেখানে মিসাইলগুলোর প্রস্তুতি পরিদর্শন করেন। ফুটেজে দেখা যায়, পানির নিচে একাধিক মিসাইল উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে, যা যেকোনো মুহূর্তে ব্যবহারযোগ্য।

- Advertisement -

নৌ কমান্ডার আলীরেজা তাঙসিরি জানান, সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বিশাল ও বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। মূলত উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজগুলোর সম্ভাব্য হুমকি মোকাবেলা করতেই এই বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবেই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এসব সুড়ঙ্গে কয়েকশ শক্তিশালী মিসাইল মজুদ রয়েছে। এগুলোর পাল্লা প্রায় ১ হাজার কিলোমিটার, যা অনেক দূরের লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়া তাদের ভাণ্ডারে ‘কাদের ৩৮০ এল’ নামের বিশেষ মিসাইল রয়েছে, যা লক্ষ্যবস্তুকে আঘাত হানার আগ পর্যন্ত স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করতে পারে।

- Advertisement -

অন্যদিকে, ইরানের এই ভিডিও প্রকাশের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি ইরানকে সতর্ক করে বলেন, হামলা এড়াতে হলে তেহরানকে অবশ্যই নতুন চুক্তিতে আসতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এই বহরের নেতৃত্বে রয়েছে রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’। তিনি উল্লেখ করেন, এর আগে ভেনেজুয়েলায় পাঠানো বাহিনীর চেয়েও এটি অনেক বড় এবং শক্তিশালী। প্রয়োজনে তারা দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতে প্রস্তুত।

- Advertisement -

উল্লেখ্য, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই সময় দখলদার ইসরায়েলের সঙ্গেও ইরানের যুদ্ধ চলছিল। বর্তমান পরিস্থিতিতে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ওপর কোনো হামলা হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’।...

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি গ্রামে ঘরে ঢুকে স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানির প্রবাহ ধরে রাখতে ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই...

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে...

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি গ্রামে ঘরে ঢুকে স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানির প্রবাহ ধরে রাখতে...

শেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দেশ শাহীদ (২৪) নামের এক যুবককে...

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ...

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে...