আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ আবু সাইয়্যিদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) আবুধাবি শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ আবু সাইয়্যিদ কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজারস্থ বদুপাড়ার মুহাম্মদ হানিফের ছেলে।
আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করে আবু সাইয়্যিদের কোম্পানির মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, সাইয়্যিদ আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার লেবার ক্যাম্পে থাকতো। গত সোমবার বন্ধুদের সঙ্গে গভীর রাতে শহরে ঘুরতে বের হন। সেখান থেকে ফেরার পথে ড্রাইভার ওভার স্পিডে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, কোম্পানির পক্ষ থেকে টিকিটের খরচের পাশাপাশি বেতনের বকেয়া টাকা আবু সাইয়্যিদের বাবার কাছে দেশে পাঠিয়েছেন বলেও জানান কোম্পানির স্পনসর মুহাম্মদ সরোয়ার হোসেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

