যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রায়ান জামান (২৯) নামের বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে কুইন্সে বাড়ির পেছনে নিজের তৈরি ব্যামাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রায়ান জামান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের ছেলে। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও পুলিশ জানতে পারেনি। রায়ানের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আ.লীগ নেতা আশরাফুজ্জামান।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের বাবা-মা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে তার বাবা ও মায়ের মনে সন্দেহ দেখা দেয়।
পরে এদিন বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর রিগো পার্ক এলাকার বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায় তার পরিবার। এই ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

