যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে উইন রোজারিও (১৯) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) কুইন্সের নিজ বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
নিউইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, ওই তরুণের পরিবার ১০ বছর আগে বাংলাদেশ ছেড়ে যায়। নিহত ওই তরুণ মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।
পুলিশ কর্মকর্তা জানিয়েছে, উইন রোজারিও নামের ওই তরুণ কাঁচি নিয়ে পুলিশ সদস্যদের দিকে তেড়ে যান। এরপর একপর্যায়ে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে, নিহত তরুণের ভাই এই গুলি চালানোর ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি ঘটনার পুলিশি বিবরণের বিরোধিতা করেছেন। তিনি জানান, তার মা ছেলেকে আটকাচ্ছিলেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, পুলিশ সদস্যদের বন্দুক থেকে গুলি করার দরকার ছিল না।

এদিকে পুলিশ গুলি চালানোর পরপরই ঘটনাস্থালেই উইন রোজারিও মারা যান। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর ওজোন পার্কের ১০৩তম স্ট্রিটে তার পরিবারের ২য় তলার অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

