সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু আমাদের আমানত: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত। আর আমানতের খেয়ানত যারা করে তারা আসলে মুমিন না।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বিএনপি’র আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেছেন।
তিনি বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এখন স্বাধীন। আর এই স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা এটি ধরে রাখতে পারবো। আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘুরা মিলেমিশে বসবাস করবো।
সংখ্যালঘুরা আমাদের আমানত। সামনে দুর্গাপূজা আসছে। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের দায়িত্ব। কারণ তারা সকলেই আমাদের আমানত। আমানতের খেয়ানত যারা করে তারা আসলে মুমিন না। কেউ যেন সংখ্যালঘুদের ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের খেয়ার রাখার কথা জানান মির্জা ফখরুল।
তিনি আরো বলেন, কখনো কারো উপর অন্যায় নির্যাতন করবেন না। নয়তো আ. লীগের মতো পরিণতি হবে। আপনারা কেউই তা চান না। যেমন শখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতির মধ্যে পড়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

