বগুড়া বিএনপির ঘাঁটি, এর দায়িত্ব আপনাদের হাতে দিলাম: তারেক রহমান

বিশেষ সংবাদ

বগুড়াকে বিএনপির অবিচ্ছেদ্য রাজনৈতিক ঘাঁটি হিসেবে উল্লেখ করে আসন্ন জাতীয় নির্বাচনে স্থানীয় নেতা–কর্মীদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই ঘাঁটি ধরে রাখার দায়িত্ব এখন মাঠপর্যায়ের নেতাদেরই নিতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা বগুড়া–৬ (সদর) আসনের বিএনপি নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত কয়েকজন নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের জনপ্রিয়তা এতটাই বেশি যে ভোটারদের কাছে না গেলেও বড় ব্যবধানে জয় সম্ভব।

এই বক্তব্যে দ্বিমত প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, এবারের নির্বাচন সহজভাবে দেখার সুযোগ নেই। ঘরে বসে থাকলে চলবে না, প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো জয় অর্থবহ হয় না বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

তিনি আরও বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বড় হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্ত অবস্থান তৈরি করবে।

তারেক রহমান জানান, এবার তিনি বগুড়া–৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সারা দেশে নির্বাচনী কর্মসূচি থাকায় নিজের আসনে নিয়মিত সময় দেওয়া সম্ভব হবে না। সে কারণে স্থানীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, অতীতে তিনি বিভিন্ন সময়ে বগুড়ায় এসেছেন, এবার এসেছেন প্রার্থী হিসেবে। কিন্তু নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব স্থানীয় নেতাদেরই পালন করতে হবে। বগুড়া বিএনপির এই ঘাঁটির দায়িত্ব তিনি তাদের হাতেই তুলে দেন।

- Advertisement -

বেলা ১১টায় শুরু হওয়া মতবিনিময় সভায় প্রথমে স্থানীয় নেতারা তাদের অভাব–অভিযোগ ও সাংগঠনিক প্রস্তাব তুলে ধরেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সভায় তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)-এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ–উন–নবী ও খায়রুল বাশার। সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, উপদেষ্টা ও বগুড়া–৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আলী আজগর তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা হন। পথে শাজাহানপুর ও শেরপুর মোড়ে তাকে এক নজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয়...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...