জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে সরকার: জামায়াত আমির

বিশেষ সংবাদ

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ঈদযাত্রা ঘিরে নানা ভোগান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠলেও তা ফেরত দেওয়ার ঘোষণা বাস্তবসম্মত নয়। “এতো মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কীভাবে খুঁজে বের করা হবে? প্রশ্ন তোলেন তিনি।

যাত্রীদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, টিকিট কিনতে গিয়ে মানুষ অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির মুখে পড়েছে। এতে ঈদের আনন্দ অনেকের জন্যই ম্লান হয়ে গেছে

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর দেশের স্বাভাবিকতা বজায় রাখতে জনগণ অনেক কিছু মেনে নিয়েছে। তবে সরকার যদি সঠিক পথে না ফেরে, তাহলে মানুষ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।

সরকারপ্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি জানান, সেটিতে ব্যক্তিগতভাবে বসবাস করবেন না। বরং দেশের প্রয়োজনে, বিশেষ করে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের মতো রাষ্ট্রীয় কাজে এটি ব্যবহার করবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি চাঁদাবাজি ও জুলুম বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে ইতিবাচক কাজে বিরোধী দল সহযোগিতা করবে। তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের ব্যস্ততার মধ্যেও নিজ এলাকায় তাকে পেয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা যায়। তাকে স্বাগত জানাতে মোটরসাইকেল শোভাযাত্রাও বের করা হয়। পরে তিনি গ্রামের কবরস্থানে গিয়ে দোয়া ও জিয়ারত করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ডেস্ক রিপোর্ট : ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ঢাকার সক্রিয় সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। বিশেষ করে ঝুলে থাকা নাগরিকত্ব যাচাই...

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান প্রশাসনিক ও আইনশৃঙ্খলা...

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যার ঘটনায় তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। দীর্ঘ কয়েকদিন পলাতক থাকার পর অভিযান...

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ডেস্ক রিপোর্ট : ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় ঢাকার সক্রিয় সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি।...

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।...

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বরিশালে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যার ঘটনায় তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৮।...

তদবিরেও চাঁদাবাজদের ছেড়ে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে এবার আরও কড়া অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের শীর্ষ পর্যায়...

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো...

বগুড়ায় কাল আসছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে বিমানবন্দর ও শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : ২২ দিনের ব্যবধানে সরকারের গুরুত্বপূর্ণ ১০...