দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তিনি যে-ই হোন না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু কোনো দপ্তরের কর্মকর্তা নয়, রাজনৈতিক ব্যক্তিও যদি জড়িত থাকেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে তারা দায়িত্বে এসেছেন। তাই জনস্বার্থের বাইরে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
লক্ষ্মীপুর জেলা পরিষদের আর্থিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, প্রায় ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে রয়েছে। এমন পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, দেশের আরও কয়েকটি ব্যাংকেও একই সমস্যা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী অভিযোগ করেন, গত বছরগুলোতে বড় বড় প্রকল্প নেওয়া হলেও সেগুলোর সুফল সাধারণ মানুষ পুরোপুরি পায়নি। অনেক ক্ষেত্রে প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি সংশ্লিষ্ট সব দপ্তর—জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ ও এলজিইডিকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, দায়িত্বপ্রাপ্তদের নিজ নিজ কাজের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

