ছাত্র-জনতার আন্দোলনে এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

কুমিল্লায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৩ আগস্ট) দুপুর ১টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে ওই গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এসময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন সহকারী (ভূমি) কমিশনার সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। এ ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই থেকে তিন হাজার শিক্ষার্থীসহ স্থানীয়রা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে। এ সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন।
মুহূর্তের মধ্যেই আন্দোলনকারীরা এসিল্যান্ড সৌম্য চৌধুরীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। আন্দোলনকারীদের হামলার মধ্যে গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণ রক্ষা করেন এসিল্যান্ড সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। ভাঙচুরের এক পর্যায়ে এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগও করেন দুর্বৃত্তরা। এতে কুমিল্লা মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন থেকে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো: সোয়াইব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে কিছু শিক্ষার্থী ও অভিবাক থাকলে তাদেরকে আমরা বুঝিয়ে বলার পর তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। কিন্তু দুস্কৃতকারীরা এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা কেউ শিক্ষার্থী নয় বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

জনগণকে গর্জে উঠতে হবে, আন্দোলনে পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

শেরপুরে রাতের আঁধারে বিএনপির অফিসে আগুন, তদন্তে পুলিশ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, পুরো দায় সরকারকে নিতে হবে: মির্জা ফখরুল

শেরপুরে গভীর রাতে খড়ের গাঁদায় অগ্নিসংযোগ

ভোররাতে এবার বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ধুনট শাখায় অগ্নিসংযোগ

শেরপুরে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তার কর্মবিরতি, সিন্ডিকেট সভা ডাকলেন উপাচার্য

