পূজামণ্ডপের আশেপাশে মদ-গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ সংবাদ

আসন্ন দুর্গা পূজায় পূজামণ্ডপের আশেপাশে মেলা-মদ-গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের পূজায় পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বিকভাবে সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার এবং বিজিবি মোতায়েন থাকবে। বিশেষ করে সীমান্ত এলাকার মণ্ডপগুলোর মূল দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা, পূজামণ্ডপের আশেপাশে কোনো অবৈধ মেলা, মদের আড্ডা বা গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না। তবে পূজা কমিটির অনুমতি নিয়ে ছোটখাটো কিছু দোকান থাকতে পারবে।

তিনি বলেন, পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ করা যাবে এবং দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে।

পূজার আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “অনেক সময় তালিকার বাইরেও কিছু মণ্ডপ বসানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুধু তালিকাভুক্ত মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তাই আগেই তালিকা দেওয়ার ব্যবস্থা করবেন।”

তিনি আরও বলেন, এবারের পূজা ঘিরে কোনো পক্ষ থেকে কোনো ধরনের উদ্বেগ নেই। তিনি সতর্ক করে বলেন, যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। এটি প্রতিহত করার দায়িত্ব আমাদের সবার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...