আজ শুভ মহালয়া

আজ বুধবার (০২ অক্টোবর) বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। এদিন থেকেই দেবীপক্ষের শুরু হয়। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এই চণ্ডীতেই রয়েছে। এই মহালয়া শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
পুরাণমতে, এদিন পৃথিবীতে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এই দিনেই দেবীর চক্ষুদান সম্পন্ন করা হয়।
আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজকে থেকেই সকল জায়গায় দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। এরপর শনিবার (১৩ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে। সারা দেশে আড়ম্বরের সাথে উদ্যাপিত হবে পূজার এই সূচনার দিনটি।

শুভ মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সব মন্দিরে আজ ভোর থেকেই শ্রীশ্রী চণ্ডীপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় শুরু হয় এ আনুষ্ঠানিকতার।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সকল অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। মহামায়া অসীম শক্তির উৎস। ধমীয় শাস্ত্র পুরাণে আছে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। শিবের দেওয়া বরদান অনুযায়ী কোনও মানুষ বা দেবতা মহিষাসুরকে হত্যা করতে পারবে না। অসীম ক্ষমতাশালী মহিষাসুর স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করেন এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চান।
ব্রহ্মা, বিষ্ণু এবং শিব সম্মিলিতভাবে ‘মহামায়া’ রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের দশটি অস্ত্রে সুসজ্জিত সিংহ বাহিনী দেবী দুর্গা ৯ দিনব্যাপীর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও বধ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শারদীয় দুর্গাপূজায় শেরপুরে অসহায়দের মাঝে বিএনপির বস্ত্র বিতরণ

দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি নেই: ধর্ম উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা

২০২৭ সালের হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে: ধর্মমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবীর মহাসমাবেশে হাজারো মানুষের ঢল

