শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বিএনপি। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারেক রহমান সবসময় বলেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সেই মন্ত্রে বিশ্বাস করেই বিএনপি কাজ করছে। শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি মাফ্তুন আহমেদ খান রুবেল ও অ্যাডভোকেট আব্দুল বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেনসহ বিভিন্ন উপজেলা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এছাড়া ইসকন বগুড়ার অধ্যক্ষ খরজিতা কৃষ্ণদাস, জয়গুরু আশ্রমের শ্রীমদ স্বামী ধর্মেশ্বানন্দ সরস্বতী মহারাজসহ ধর্মীয় নেতারাও বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল রায়।
মতবিনিময় সভায় ১২টি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

