রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন টাইগাররা

বিশেষ সংবাদ

জয়ের লক্ষ্য নিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে চান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেছেন শান্ত। এ সময় জয়ের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুরো দল হিসেবে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যথাযথ চেষ্টা করবো, যাতে ভালো খেলা যায়।

বাংলাদেশ জিতুক এটাই আমাদের সকলের পরিকল্পনা। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো। আর আমি নিজেও অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। দলের হয়ে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।’

ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করে শান্ত আরো বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে। কারণ ভারত আমাদের থেকে র‌্যাংকিংয়ে অনেকটা এগিয়ে আছে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৫ দিন ভালোভাবে ক্রিকেট খেলা।

কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন অব্দি খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কী ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সে বিষয়টিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সাথে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন আছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিদ্যমান সক্ষমতা ও সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর আহত ওই...

বগুড়ায় নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নির্বাচনী সহিংসতার একটি মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম...

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মোংলা সমুদ্রবন্দরকে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।...

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে...

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি...

প্রশাসনের ভেতরে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশে এখনও একটি মহল উচ্ছৃঙ্খল জনতা বা ‘মব’কে প্রশ্রয়...