জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন টাইগাররা

জয়ের লক্ষ্য নিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে চান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেছেন শান্ত। এ সময় জয়ের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুরো দল হিসেবে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যথাযথ চেষ্টা করবো, যাতে ভালো খেলা যায়।
বাংলাদেশ জিতুক এটাই আমাদের সকলের পরিকল্পনা। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো। আর আমি নিজেও অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। দলের হয়ে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।’
ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করে শান্ত আরো বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে। কারণ ভারত আমাদের থেকে র্যাংকিংয়ে অনেকটা এগিয়ে আছে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৫ দিন ভালোভাবে ক্রিকেট খেলা।
কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন অব্দি খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কী ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সে বিষয়টিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সাথে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন আছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

