অন্বেষণ ডেস্ক :

টাইগার স্পিনার নাসুমকে চড় মারার ঘটনায় বিসিবিকে লিগ্যাল নোটিশ

বিশেষ সংবাদ

টাইগার স্পিনার নাসুমকে চড় মারার ঘটনায় বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিশ্বকাপ চলাকালীন টাইগার স্পিনার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত চেয়ে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) ই-মেইল ও ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো: নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার মো: আশরাফ রহমান এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশ অনুযায়ী, অভিযোগ প্রমাণ হলে হেড কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান সংবাদ মধ্যমে জানান, বিশ্বকাপ চলাকালীন সময়ে (১২ অক্টোবর) ভারতে অবস্থানকালে আমাদের বাংলাদেশ দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন। সংবাদ মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবি সভাপতিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি আরও জানান, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ তার আমরা ক্রিকেট বোর্ড বিসিবি’র সভাপতি নাজমুল হোসেন পাপনকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে প্রধান কোচ হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে যেন হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন।শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন...

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই সঙ্গে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল...

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। ধ্বংসস্তূপের নিচে তিন দিন কাটিয়ে ফিরে এসেছিলেন জীবনে। কিন্তু...

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন।শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০...

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই...

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

২০১৩ সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। ধ্বংসস্তূপের নিচে তিন...

ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার

নেপালে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।শনিবার (২৮ মার্চ)...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয়...