হোয়াইটওয়াশ হবে ভারত লায়নের মতে

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর হওয়ার আগেই ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। এই ভবিষ্যদ্বাণী অবশ্য ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে নয়। অজি এই স্পিনার অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। লায়নের দাবি, ভারতকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া।
আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এই সিরিজ পর ভারতের বিপক্ষে অস্টেলিয়ার ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ শুরু হবে আগামী নভেম্বরের ২২ তারিখ থেকে। তবে ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করলেন অজি স্পিনার নাথান লায়ন।
দুই বছর পর পর অনুষ্ঠিত হয় ভারত-অস্টেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০১৪-১৫ সালে পর এই ট্রফি আর কখনও জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে লায়নের দাবি, এবার ভারতকে হোয়াইটওয়াশ করবে অস্টেলিয়া।
অজি ক্রিকেটার লায়ন বলেছেন, গত ১০ বছর আগে আমরা সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ভারত যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে, তখন থেকেই আমি ওদের ওপর নজর রাখছি। ওই সিরিজের পর থেকেই আমার মাথায় শুধু বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি আমার জিততে চাই। অস্ট্রেলিয়া এই ট্রফি ৫-০ ব্যবধানে জিতবে বলে দাবি করেন নাথান লায়ন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

