চট্টগ্রামে ডাকাত চক্রের ৬ সদস্য আটক, স্বর্ণসহ অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫১ ভরি স্বর্ণসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- মো: আরিফ হোসেন মেহেদী (২৬), মো: শরীফ ইসলাম (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো: সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো: হান্নান হোসেন (২৩) ও মো: রিয়াদ হোসেন (১৯)।
জানা গেছে, শহরের বিভিন্ন থানায় মেহেদীর নামে ৩টি মামলা, হান্নান ও রুবেলের নামে ১টি করে মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী ওয়্যার মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
চকবাজার থানাধীন মেহেদীবাগের আমিরবাগ আবাসিক এলাকার ১টি বাসায় ডাকাতি ও চুরির ঘটনায় মালামাল উদ্ধারে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে মাদারবাড়ী এলাকা থেকে ডাকাত চক্রের ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
চট্টগ্রামে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটকের বিষয়ে, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, ‘যৌথ উদ্যোগে তাদের আটক করা হয়েছে। পরে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে বারিক বিল্ডিং এলাকা থেকে চুরি হওয়া ৫১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

