চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। সোমবার (৫ ফেব্রুয়ারি) ফেনী পৌরসভা থেকে তাদের আটক করা হয়। এসময় এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১শ’ কেজি গাজাঁ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, মো: বেলাল হোসেন ও শাহাদাত হোসেন বাবলু।
জানা গেছে, এই মাদক ব্যবসায়ীরা ড্রাইভিং পেশার আড়ালে অভিনব কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করেন তারা। এরপর সেই মাদক রাজধানিসহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে। মালামাল পরিবহনের আড়ালে ছদ্মবেশে মাদক পাচার এখন তাদের মূল পেশা। তবে এবার র্যাবের অভিযানে আটক হয়ে কারাগারে দুই গাঁজা ব্যবসায়ী।

চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়ে, র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল ফেনী পৌরসভা এলাকায় চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি পিকআপকে থামানোর সংকেত দিলে ওই পিকআপটি না থামিয়ে কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় অভিনব কৌশলে বাক্সের ভিতর রাখা ১শ’ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

