ভারতের উত্তর প্রদেশে

পরকীয়ার কারণে ডেপুটি পুলিশ সুপার হলেন কনস্টেবল

বিশেষ সংবাদ

পরকীয়ার কারণে ডেপুটি পুলিশ সুপার থেকে কনস্টেবল পদে পদাবনতি দেওয়া হয়েছে। নারী পুলিশ কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় উত্তর প্রদেশের একটি হোটেলে ধরা পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় তাকে শাস্তির মুখোমুখি করেছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পদাবনতি দেয়া ওই পুলিশ কর্মকর্তার নাম কৃপা শংকর কানৌজিয়া। তিনি ভারতের উত্তর প্রদেশের ডেপুটি পুলিশ সুপারেনটেনডেন্ট ছিলেন। পরকীয়ার কারণে তাকে তিন বছর পর এই শাস্তি দেওয়া হয়েছে।

কৃপা শংকর কানৌজিয়া উত্তর প্রদেশের উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার (সিও) ছিলেন। পদাবনতি পর তিনি এখন রাজ্যের গোরখপুরেরর ২৬তম প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) ব্যাটালিয়নে সংযুক্ত হয়েছেন।

জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে ঘটনাটির সূত্রপাত হয়। ওই সময়ে তিনি ছুটি নেন। এরপর কৃপা শংকর নিখোঁজ হন। পারিবারিক কারণ দেখিয়ে উন্নাওয়ের পুলিশ সুপারের কাছে ছুটি নিলেও বাড়িতে যাননি তিনি। পরে সহকর্মী নারী কনস্টেবলকে কানপুরের একটি হোটেলে নিয়ে ওঠেন কৃপা শংকর। এরপর নিজের ব্যক্তিগত ও অফিসিয়াল ফোন নম্বরটিও বন্ধ করে রাখেন তিনি।

এদিকে স্বামীর খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্ত্রী। তিনি স্বামীর খোঁজ পেতে উত্তর প্রদেশের উন্নাওয়ের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। কৃপা শংকরের মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা যায় তার মোবাইল ফোন কানপুরের একটি হোটেলে শেষ বার চালু হয়েছিলো। পরে রাজ্য পুলিশের একটি দল ওই হোটেলে গিয়ে তার ফোন বন্ধ পায়। এরপর হোটেলে অভিযান চালিয়ে কৃপা শংকর’কে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা।

পুলিশের এই কর্মকর্তা ও নারী কনস্টেবলের সঙ্গে হোটেলে প্রবেশের দৃশ্যও সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে তদন্তের জন্য এটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। এ ঘটনায় সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন পর্যালোচনা করে সরকার কৃপা শংকর’কে ডেপুটি পুলিশ সুপার থেকে কনস্টেবল পদে পদাবনতি দেয়।

সরকারের এমন আদেশের পর পুলিশের এডিজি (প্রশাসন) অবিলম্বে সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ জারি করেন। ফলে ডেপুটি পুলিশ সুপার থেকে কনস্টেবল হয়েছেন কৃপা শংকর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময় জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট বিভাগেই প্রবল...

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময়...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা...

কোরআনের আইন প্রতিষ্ঠা করে মানুষকে মুক্তি দিতে হবে: জামায়াত নেতা মুজিবুর রহমান

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরি প্রচলিত আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন জামায়াতে...

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো....

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী...