খুলনায় রাতে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বিশেষ সংবাদ

খুলনায় রাতে বাড়ি ফেরার পথে শেখ রবিউল ইসলাম রবি (৪২) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (০৬ জুলাই) রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মোড়ে রবিউল ইসলামকে গুলি করা হয়।

তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং ভুলবাড়িয়া গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, নিহত রবিউল ইসলাম ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়াও খুলনা জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। রবিউল ইসলাম ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এর আগে ২০১৫ সালেও তিনি একবার সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম শনিবার সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত ৮টার দিকে মোটরসাইকেলেযোগে খুলনা মহানগরীর নিজ বাসায় ফিরছিলেন। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে এবং গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তার ওপরে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন রবিউল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

খুলনায় রাতে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত কুমার সাহা জানান, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন। নিহতের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...