দল আর মার্কার সময় এখন শেষ, এখন সময় যোগ্যতা দেখার: সারজিস

বিশেষ সংবাদ

দল আর মার্কার সময় এখন শেষ, এখন সময় যোগ্যতা দেখার বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম

সারজিস বলেন, ‘যে আপনাদের কথা এবং মতামত শুনবে, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়ার জন্য প্রস্তুত থাকবে, জবাবদিহি করার জন্য সবসময় প্রস্তুত থাকবে, আপনারা তাকেই আগামীর সংসদে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। একটা কথা মনে রাখুন, এখন দল আর মার্কার সময় শেষ। এখন সময় যোগ্যতা দেখার।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় সারজিস আলম এসব কথা বলেছেন।

সারজিস বলেন, ‘পঞ্চগড়-১ আসন বাংলাদেশের ১ নম্বর আসন। পঞ্চগড় থেকে আগামীর রাজনীতিতে আমার সামনে বসে থাকা ভাই-বোনদের সংসদে পলিসি মেকিং এ দেখতে চাই। সংসদে তাদের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী হিসেবে দেখতে চাই।’

সকল শিক্ষার্থীর বাবা-মা’য়েদের উদ্দেশ্য করে সারজিস জানান, ‘আপনার সন্তানদের শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন না দেখিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন, না হলে একজন সৎ, যোগ্য, মেধাবী ও ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন।’

সারজিস আরো জানান, ‘হাজারো ছাত্র-জনতা শহীদের প্রতিদানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, কোনো কালো শকুন যদি সেই স্বাধীনতাকে আঁকড়ে ধরার বা থাবা দেওয়ার চেষ্টা করে তাহলে সেই শকুনকে তাৎক্ষণিক উপড়ে ফেলতে হবে, ছিড়ে ফেলতে হবে।’

সীমান্ত হত্যার বিষয়ে সারজিস জানান, ‘দেশের বিভিন্ন সীমান্ত এলাকার মানুষকে বিএসএফের গুলিতে মরতে হয়। কোনো গুলির বিচার ফ্যাসিস্ট শেখ হাসিনা করতে পারেনি। যারা এর বিচার করতে দেয়নি, যারা ভারতের দাস হিসেবে ছিলো, যারা ভারতের সঙ্গে বাংলাদেশকে স্বামী-স্ত্রীর সম্পর্ক বেঁধেছিলো, তাদের বিচার করতে হবে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল...

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাস বয়সী সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মানবিক বিবেচনায় আদালতের জামিনের...

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম এ মুহিত। তিনি বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা...

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি...

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাস বয়সী সন্তানসহ কারাগার থেকে...

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম...

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম...

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ...