চিত্রনায়িকা নিপুণ বিমানবন্দর থেকে আটক

বিশেষ সংবাদ

চিত্রনায়িকা নিপুণ সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। বাতিল করা হয়েছে তার লন্ডন যাত্রা। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার সময় আটক করা হয় এই তাকে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ চিত্রনায়িকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য সব নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষ করে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে কী কারণে এনএসআই এই আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিলো। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।

চিত্রনায়িকাকে আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। তবে এ ব্যাপারে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন নিপুণ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই চিত্রনায়িকার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরে শহরে এসে...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নূরনবী সরকার (২৮)। প্রায় এক দশক প্রবাসে কাটানোর পর ঈদুল ফিতরের পর...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই। বিষয়টি বর্তমানে...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নূরনবী সরকার (২৮)। প্রায় এক দশক...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস।...

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ...