ওসমানী বিমানবন্দরে ২ যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

বিশেষ সংবাদ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে একটি ফ্লাইটের দু’জন যাত্রীর কাছ থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৌলভীবাজারের সাঈদ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার আবতাপ উদ্দিন। এসব সোনা তার চার্জার ফ্যান ও লাইটের ব্যাটারির ‘চেম্বারে’ বিশেষ কৌশলে লুকিয়ে এনেছিলেন। পোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি-২৫২ বিমানযোগে সাঈদ আহমদ ও আবতাপ উদ্দিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীদের মালপত্র তল্লাশি করা হয়। তবে সোনায় প্রলেপ থাকায় তল্লাশিতে তা ধরা পড়েনি। পরে এনএসআইয়ের সদস্যরা ওই দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করেন। পরে তাদের চার্জার ফ্যান ও লাইট খুলে সোনাগুলো পাওয়া যায়। এ সময় সোনার ১২০টি বার এবং ৪টি বল আকৃতির যার ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম।

সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিমানবন্দর এয়ারফ্রেট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, আটককৃত দুজনের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলা দায়ের করবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয়...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...