অপারেশন ডেভিল হান্ট’-এ ধরা পড়লেন শেরপুরের ইউপি সদস্য বকুল

বিশেষ সংবাদ

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে একজন ইউপি সদস্য গ্রেফতার হয়েছেন। বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি ইয়াসিন উল কবির ওরফে বকুল (৪৮)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তার বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামে।

- Advertisement -

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থানায় নিয়ে আসার পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

থানা সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পুলিশ শাহবন্দেগী ইউনিয়নে অভিযান চালিয়ে বকুলকে গ্রেফতার করে। তিনি গত ১৭ জুলাই ধুনটরোড বাসস্ট্যান্ড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন।

- Advertisement -

এ ঘটনায় গত ২ নভেম্বর শেরপুর থানায় মামলা করেন আন্দোলনের নেতা রিফাত সরকার, যার বাড়ি উপজেলার খন্দকারটোলা গ্রামে। এজাহারে ১৪৭ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গত ২ নভেম্বর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ইয়াসিন উল কবির ওরফে বকুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...