“ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন”: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় কিছু মিডিয়া মিথ্যা প্রচারে চ্যাম্পিয়ন। তাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানো। তবে বাংলাদেশের মিডিয়াকে সত্য প্রকাশের মাধ্যমে এর জবাব দিতে হবে এবং গুজব প্রতিরোধ করতে হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে সহিংসতার মূল কারণ চাঁদাবাজি। এটি বন্ধ না করা গেলে সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, “কোট-সুট পরা কিছু লোক বড় বড় কথা বলে এসব সমস্যাকে জিইয়ে রাখে। তবে কোনো অবস্থাতেই চাঁদাবাজি ও সন্ত্রাস বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

- Advertisement -

জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে সঙ্গে নিয়ে রাঙামাটির বাঘাইহাটে ৫৪ বিজিবির ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন। পরে সাজেকের ২৭ বিজিবি বিওপিতে গিয়ে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান) ও কারবারিদের (পাড়া প্রধান) সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

পর্যটন কেন্দ্র সাজেকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে, আগুন নির্বাপনের ব্যবস্থা জোরদার করতে সেখানে অস্থায়ীভাবে একটি ফায়ার সার্ভিস ইউনিট মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

- Advertisement -

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জান সিদ্দিকী, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য ও নির্দেশনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থান আরও একবার স্পষ্ট হলো।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...