৩১৩ জনকে টপকে আগাম জামিন পেলেন কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না!

বিশেষ সংবাদ

চট্টগ্রামের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার স্ত্রী তামান্না শারমিন। আলোচনার কারণ—হাইকোর্টে ‘সিরিয়াল ভাঙা’র এক নাটকীয় ঘটনার মাধ্যমে তিনি আগাম জামিন পেয়েছেন ৩১৩ জনকে পেছনে ফেলে!

বুধবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৫৪৭টি আগাম জামিন আবেদনের শুনানিতে ছিলেন। তবে শুনানি শেষ হয় মাত্র ৬৩টি মামলার। আর ঠিক সেখানেই ঘটে নাটকীয় এক মোড়।

সাধারণত সিরিয়াল অনুসারে শুনানি হয়। সেই হিসেবে ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের আবেদন পৌঁছার কথা ছিল না ওই দিনের শুনানিতে। কিন্তু আশ্চর্যজনকভাবে ১৫০ নম্বরের পরেই হঠাৎ তার মামলার শুনানি শুরু হয়—মাত্র ১ মিনিটেই সিদ্ধান্ত, জামিন মঞ্জুর!

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, “তামান্না শারমিন কিছুদিন আগেই প্রকাশ্যে আদালত ও জামিন কিনে নেওয়ার হুমকি দিয়েছিলেন। আর আজ সেই কথাই যেন বাস্তব রূপ পেল হাইকোর্টে।”

সাংবাদিক জুলকারনাইন তার পোস্টে হাইকোর্টের ওয়েবসাইটের লিংকসহ বিস্তারিত তুলে ধরেন, যা থেকে তার দাবির সত্যতাও মিলেছে।

আইনের চোখে সবাই সমান—এই আদর্শ যখন এমন ‘সিরিয়াল জাম্প’ দেখে প্রশ্নের মুখে পড়ে, তখন স্বাভাবিকভাবেই জনমনে সন্দেহ দানা বাঁধে। আদালতের এমন আচরণকে ঘিরে উঠছে প্রশ্ন—তবে কি অর্থ ও প্রভাবই বিচার ব্যবস্থায় অগ্রাধিকার পাচ্ছে?

জুলকারনাইন তার পোস্টে আরও উল্লেখ করেন, “আজকের দিনটি ছিল ২০ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবস। অথচ মাত্র ৬৩টি মামলার শুনানি হলো, যার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও অন্তর্ভুক্ত আছেন। তাহলে বাকি ৪৮৪টি মামলার কি হবে?”

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই এই ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, সাধারণ নাগরিকদের জন্য জামিন পাওয়া যেখানে কঠিন, সেখানে তামান্নার ‘ত্বরিত জামিন’ আমাদের বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...