“রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়”: আদালতে শাজাহান খান

বিশেষ সংবাদ

আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, “রাজাকাররা আজ ক্ষমতায়, আর মুক্তিযোদ্ধারা জেলখানায়।”

সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে এজলাসে তোলার সময় এই মন্তব্য করেন তিনি।

- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে এক ক্ষুদ্র জুট ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শাজাহান খানকে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান পুলক গত ১৩ এপ্রিল শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আজকের দিন (সোমবার) ধার্য করেন আদালত।

- Advertisement -

শুনানিতে শাজাহান খানকে আদালতে হাজির করা হয়। তাকে প্রথমে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে এজলাসে তোলার সময় তিনি বলেন,“তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এসময় তিনি আরও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।”

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

- Advertisement -

এসময় প্রিজন ভ্যানে তোলার সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা যখন তাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করেন, জবাবে শাজাহান খান বলেন, “অবশ্যই নির্বাচন করব।”

গতকাল ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দিয়েছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি সত্য বলেছি। যা ঘটেছে, সেটাই বলেছি। যারা অন্যায় করেছে, তাদের বিচার চেয়েছি। এখন তার শাস্তি পাচ্ছি।”

এর আগে, গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাজাহান খানের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, “আমি কাউকে হুমকি দিইনি, বরং যা ঘটেছে, তা-ই বলেছি। তারা অন্যায় করেছেন, সেটাই তুলে ধরেছি।”

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। অভিযোগে বলা হয়, আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় গত ১৪ মার্চ নিহতের স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে শাজাহান খানের নাম। এর আগে, গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরবর্তী সময়ে একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...