দেড় কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ যুবক গ্রেপ্তার

বিশেষ সংবাদ

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা একটি দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু বক্কর ছিদ্দীক (২৯)।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে র‍্যাব-১৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় আবু বক্কর সিদ্দিক সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যরা তাকে দ্রুত ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তার বস্তা থেকে উদ্ধার করা হয় কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটির ওজন প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

র‍্যাব আরও জানায়, মূর্তিটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল ছিদ্দীকের। তিনি তা শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিলেন এবং পাচারের উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। ঘটনার পর নীলফামারী র‍্যাব-১৩-এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় দেবীগঞ্জ থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, “গ্রেপ্তার হওয়া যুবককে আজ দুপুরে আদালতে পাঠানো হবে ।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং...