রবিবার, ১ মার্চ, ২০২৬

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টার পর থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শাহবাগ মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটসহ দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীরাও যোগ দেন।

এর আগে শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ‘প্রকৃত’ অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ছাত্রদল। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ ফের শাহবাগ থানা ঘেরাও করে আন্দোলনে নামে তারা।

রবিবার (১৮ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করে আন্দোলনকারীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও সংহতি প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায়ও প্রায় দেড় ঘণ্টা শাহবাগ থানা ঘেরাও করে রাখে ছাত্রদল। তখনও তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানায়।

গত (১৩ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাবি শিক্ষার্থী সাম্য বন্ধু আশরাফুল ও বায়েজিদকে নিয়ে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে রমনা কালীমন্দিরের পাশে একটি বটগাছের কাছে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়।

পরে বাকবিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা কিল-ঘুষি ও ইট দিয়ে আঘাত করে। এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাম্যর ডান পায়ের রানে উপর্যুপরি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাম্য।
সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজাধানীর রমনা থানায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)।

ছাত্রদলের দাবি, মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা বলছেন, “মূল পরিকল্পনাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায়...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

বগুড়ার শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে দুর্ধর্ষ চুরি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর পৌরশহরের টাউন কলোনী পাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল...

বগুড়ার শেরপুরে ভাতা না পেয়ে দুর্ভোগে বয়স্ক ও প্রতিবন্ধীরা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভাতা কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পৌরসভার বয়স্ক ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা...