‘এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ সরানো’: নুসরাত ফারিয়াকে নিয়ে হাসনাত

বিশেষ সংবাদ

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষায়, এগুলো কোনো বিচার নয়, বরং “হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।”

সোমবার (১৯ মে) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ওই পোস্টে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। অথচ এখন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে বিচার দেখানোর চেষ্টা হচ্ছে।’

হাসনাতের দাবি, ‘দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো তা হয়নি। ইন্টারিম সরকারের কথা বলে যে ৬২৬ জনের তালিকা তৈরি হয়েছিল, তাদের কী হলো? সবাইকে নিরাপদে বাইরে পাঠিয়ে এখন একজন শিল্পীকে গ্রেপ্তার করে নাটক মঞ্চস্থ করা হচ্ছে।’

তিনি সাফ জানিয়ে দেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ সরানো।’

এর আগে, রোববার (১৮ মে) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৯ মে) আদালত তাঁর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৫ সালে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। এরপর দেশের গণ্ডি পেরিয়ে ভারতের সিনেমাতেও কাজ করেছেন তিনি। পাশাপাশি উপস্থাপনা আর বিজ্ঞাপনেও ছিলেন ব্যস্ত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার আলোচনায়...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয়...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের...