পাকিস্তানের ইসলামাবাদে

জনপ্রিয় টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা

বিশেষ সংবাদ

মাত্র ১৭ বছর বয়সে প্রাণ গেল পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সানা ইউসুফের। ইসলামাবাদের জি-১৩ সেক্টরের নিজ বাসায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার (২ জুন) সকালে। ইসলামাবাদের সুম্বল থানার আওতাধীন ওই এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অতিথি সেজে ঢুকে ঘনিষ্ঠ দূরত্ব থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাৎক্ষণিকভাতে উদ্ধারর করে সানাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -

নিহতের মরদেহ বর্তমানে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ রাখা হয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এটি পূর্বপরিকল্পিত হত্যা বলেই মনে হচ্ছে। হামলাকারী পরিকল্পিতভাবে সানার বাসায় প্রবেশ করে, এমনটাই সন্দেহ। ঘটনার সময় বাসায় আর কেউ ছিলেন না কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

- Advertisement -

ইসলামাবাদের চিত্রাল এলাকার বাসিন্দা সানা ইউসুফ অল্প বয়সেই টিকটকে ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা ও সামাজিক বার্তা-ভিত্তিক ভিডিও বানিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর অনুরাগী ছিল মূলত তরুণ প্রজন্ম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন বেশ সক্রিয়।

পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা, সব দিক থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -

এই ঘটনায় পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তরুণ-তরুণীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন একজন তরুণী নিজের বাড়িতেই এতটা অরক্ষিত ছিলেন?

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...