জাতিসংঘ নয়, মানবিক করিডর প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ

বিশেষ সংবাদ

রাখাইনে মানবিক সহায়তার জন্য আন্তঃসীমান্ত করিডর প্রতিষ্ঠার উদ্যোগে জাতিসংঘ নয়, বাংলাদেশ সরকার কাজ করছিল বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (০৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

- Advertisement -

গোয়েন লুইস বলেন, ‘সংঘাতপ্রবণ অঞ্চলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় যেকোনো আন্তঃসীমান্ত উদ্যোগকে জাতিসংঘ স্বাগত জানায় এবং প্রয়োজন হলে সহায়তা করতে প্রস্তুত। তবে এ ধরনের করিডরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয়। কোনো ধরনের মানবিক সহায়তার প্রয়াসকে আমরা স্বাগত জানাই এবং প্রয়োজন হলে সহায়তা করতেও প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘মানবিক করিডর একটি আনুষ্ঠানিক ও আইনগত বিষয়। এটি গঠনে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সমঝোতা প্রয়োজন। তাতে জাতিসংঘ সহায়তা দিতে পারে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো চুক্তি হয়নি। এমনকি করিডর নিয়ে কোনো আলোচনাতেও আমরা নেই।’

- Advertisement -

তিনি জানান, রাখাইনে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সেখানে এখনো সংঘাত চলছে, পরিস্থিতি অনিশ্চিত। যদিও মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি ও ইউএনএইচসিআরের একটি পুরোনো সমঝোতা রয়েছে, যার আওতায় কিছু সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের কার্যক্রম ও উপস্থিতি অনেকটাই কমেছে।

রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই প্রতিনিধি। তিনি বলেন, ‘রোহিঙ্গারা সম্মানজনকভাবে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চায়। কিন্তু মিয়ানমারে এখনো নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নেই।’ পাশাপাশি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ও তহবিল সংগ্রহ করাও দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে বলে জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...